1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ যাবত হাসপাতালে ভর্তি -বলিউড অভিনেত্রী সাবা আজাদ

মুক্তাঙ্গঁন নিউজ ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বলিউড অভিনেত্রী সাবা আজাদকে। এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। নিজের সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে সাবা লিখেছেন, এটাই তাঁর জীবনের ‘সবচেয়ে খারাপ ১৪ দিন’।

আজ শুক্রবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে তাঁকে বেশ খানিকটা ক্লান্ত দেখায়, অনেকটাই ভেঙেছে চেহারা। ক্যাপশনে সাবা জানান, ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামের এক সংক্রমণে তিনি আক্রান্ত হয়েছেন। ‘আমি সব সময় ঘরের খাবার খাই, নিজের পানীয় জল সঙ্গে রাখি। তবু কোথা থেকে যে এই সংক্রমণ এল, বুঝতেই পারিনি,’ আক্ষেপ করে লেখেন তিনি।

এই সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে প্রায় চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এমনকি হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাবা জানান, কিছুদিন আগেও তিনি নিয়মিত ব্যায়াম করতেন, ভারী ওজন তুলতেন। কিন্তু হঠাৎ করেই এমন দুর্বল হয়ে পড়েন যে কিছুই করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না, হাঁটতেও পারছিলেন না।
সাবা আজাদ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ অভিজ্ঞতার পর সবাইকে সতর্ক করে দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে কাঁচা সবজি বা সালাদ খাওয়ার আগে ভালো করে ধোয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘নিজের স্বাস্থ্যের জন্য খাবার ভালো করে পরিষ্কার করা অত্যন্ত জরুরি, কখনো কখনো সেটা জীবনমরণ প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।’

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ যাবত হাসপাতালে ভর্তি -বলিউড অভিনেত্রী সাবা আজাদ

27 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন