1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শ্বশুরের সাথে রাগ করে গরু,ছাগল ও পুকুরের মাছ বিষ প্রয়োগে নিধনের অভিযোগ

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ, বিষ দিয়ে একটি গরু, সাতটি ছাগল মেরে ফেলার ঘটনা ঘটে। এতে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ভোক্তভোগীর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ওয়াসিম মিয়া বাদি হয়ে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ ওয়াসিম মিয়া বলেন, গরু ছাগল মাছগুলোই ছিল আমার আয়ের উৎস। গতকাল মঙ্গরবার রাত ১২ টার দিকে গোয়াল ঘর ও পুকুর দেখে বাড়ির পাশে দোকানে বসে চা পান করে রাত ২ টার দিকে আবারও গোয়াল ঘর ও পুকুর দেখে ঘুমাতে যাই। ভোর রাত ৪ টায় উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরু ও ৭ ছাগল নিস্তেজ অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আমি বাড়ির লোকজনকে ডাকাডাকি কররে তারাও ছুটে এসে দেখে গরু ও ছাগলগুলো মরে পড়ে আছে। পরে দৌড়ে পুকুরের কাছে গিয়ে মাছ মরে ভেসে আছে।

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে যখন আমি চা পান করতে বাড়ির পাশে দোকানে যাই। তখন দোকানি আমাকে জানিয়েছিল, আমার মেয়ের রাসেল এসেছে। পরে আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি, রাসেল বাড়িতে আসছিল কিনা, পরে আমার স্ত্রী জানায় রাসেল বাড়িতে আসেনি। এ কথা শুনে আমি ঘুমিয়ে পড়ি। মেয়ের জামাই রাসেল আমার এই ক্ষতি করেছে।

মেয়ের জামাই রাসেল কেন ক্ষতি করবে জানতে চাইলে তিনি বলেন, গত দুই বছর যাবত মেয়েকে নিয়ে রাসেল আমার বাড়িতে বসবাস করে আসছে। গত ইদুল ফিতরের সময় তাকে মেয়েসহ তার বাবার বাড়িতে চলে যেতে বলি। তখন রাসেল বলে আমি শম্ভুগঞ্জ এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকব। পরে তাকে বাড়ি থেকে বের করে দেই। এ কারণেই রাসেল আমার গরু ছাগল মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে তদন্ত করেছে। রাসেল ব্রাহ্মনবাড়িয়া জেলার আতোয়ার আলীর ছেলে বলে জানিয়েছেন ওয়াসিম।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানবীর আহমেদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্বশুরের সাথে রাগ করে গরু,ছাগল ও পুকুরের মাছ বিষ প্রয়োগে নিধনের অভিযোগ

16 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com