1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ঈদ সামনে রেখে জমে উঠছে সাভারের পশুর হাট, উদ্বোধনে নিরাপত্তা ও যানজটমুক্ত ব্যবস্থার আশ্বাস

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র অস্থায়ী কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সালাউদ্দিন বাবু বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “হাটে যেন কোনো ধরনের চুরি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঢাকা-আরিচা মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান আলী।
বক্তব্যে লায়ন খোরশেদ আলম জানান, পুরো হাটটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিংয়ের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিম রাখা হয়েছে। তিনি আরও বলেন, হাট পরিচালনার প্রয়োজনে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের যে অংশের সীমানা প্রাচীর অপসারণ করা হয়েছে, হাট শেষে সেখানে নিজস্ব অর্থায়নে স্থায়ী ও উন্নতমানের গেইট নির্মাণ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটের ইজারাদার ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার মাদবর, মোঃ আলোকুর রহমান (আলোক), মোঃ মোশাররফ হোসেন মোল্লা, এডভোকেট তানজিনা আফরিন, সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, সার্বিক নির্দেশদাতা সালাহ্ উদ্দিন শাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রস্তুতি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঈদ সামনে রেখে জমে উঠছে সাভারের পশুর হাট, উদ্বোধনে নিরাপত্তা ও যানজটমুক্ত ব্যবস্থার আশ্বাস

22 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com