
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ধোবাউড়া থানার চারুয়াপাড়া এলাকা থেকে ১৩ জুন বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকার আলামতসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ধোবাউড়া থানার উত্তর রাণীপুর গ্রামের মোঃ ইব্রাহীম (২৬), মোঃ আলফাজ উদ্দিন (৪০), উভয় পিতা-আব্দুর রশিদ, ও মোছাঃ কমলা খাতুন (৩০), স্বামী-মোঃ আলফাজ উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের ধোবাউড়া থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
অভিযানে ডিবি পুলিশের দক্ষিন ও উত্তর এর টিম কাজ করেছে বলে ওসি মাহাবুবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন ।
Leave a Reply