
ময়মনসিংহের ফুলপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রূপসি ইউনিয়নের পাগলা গ্রাম নিবাসী সারোয়ার জাহান শাহীন ইন্তেকাল করেছেন।
রবিবার (২০ জুলাই) বিকেল ৪.৩০মিঃ এর দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য যে, ৯০ দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে গণতন্ত্র উদ্ধার ও এলাকার আপামর জনসাধারণের জীবন মানের সার্বিক উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে ফুলপুর – তারাকান্দা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply