
মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানাপুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশন পৌরসভা ১নম্বর ওয়ার্ড বিএড কলেজ সড়ক এলাকায় অভিযান চালিয়ে সুশান্তের চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলেন কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) ও একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন (১৯)
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ১৮ হাজার টাকা। চরফ্যাশন থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল-ফরিদ ভূঁইয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে চরফ্যাশন চৌকি আদালতে প্রেরন করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply