1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

টাইব্রেকারে হৃদয় ভাঙল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি।

ম্যাচের শুরুতেই গোলরক্ষক মাহিনের একটি ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ভারতের অধিনায়ক সিঙ্গামায়ান শামির নেওয়া লম্বা শটে হতভম্ব হন তিনি। এরপর গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালায়।

বিরতির পর ৬১ মিনিটে জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের যুবারা।

এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

উল্লেখযোগ্য, গত আসরে নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

টাইব্রেকারে হৃদয় ভাঙল বাংলাদেশের

18 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন