
বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও দেখা গেলো দামের পতন। সোমবার (৭ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে। ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এই নতুন দাম আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
“কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে,তাদের ঠাঁই হয়নি বাংলাদেশে”—নাহিদ ইসলাম
নতুন মূল্য তালিকা (প্রতি ভরি - ১১.৬৬৪ গ্রাম অনুযায়ী):
২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯২ টাকা
তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি — আগের দামেই রুপা বিক্রি হবে।
সাড়ে পাঁচ বছর পর জামিনে মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
স্বর্ণের দামে এই সাম্প্রতিক পরিবর্তন আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় চাহিদা-জোগান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানায় বাজুস।
Leave a Reply