1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর শহিদউল্লাকে অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংবর্ধনা

আলমগীর বাবু --চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

চাঁদপুর সদর কোর্ট ইন্সপেক্টর মো. শহিদউল্লার দীর্ঘ ও গৌরবময় চাকুরিজীবন শেষে অবসরজনিত বিদায় উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে সহকর্মী, আইনজীবী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদায়ী অতিথিকে সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে এবং ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান।

সহকারী পুলিশ সুপার মাহির আসেফের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক মো. মোস্তাফার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কুহিনূর বেগম।

প্রধান অতিথির বক্তব্যে পিপি এডভোকেট কুহিনূর বেগম বিদায়ী কোর্ট ইন্সপেক্টরের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, “মো. শহিদউল্লা কেবল একজন দক্ষ পুলিশ কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ। বিজ্ঞ আদালতের সাথে সমন্বয় রেখে তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই অবসর আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত কোর্ট ইন্সপেক্টর শওকত হোসেন। তিনি বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ শামছুল ইসলাম মন্টু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সভাপতি চাঁদপুর আইনজীবী সমিতি,

এডভোকেট জাকির হোসেন ফয়সাল অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সাধারণ সম্পাদক

চাঁদপুর আইনজীবী সমিতি,

মোহাম্মদ আবুল কালাম আজাদ এডিশনাল জিপি,

এ,জেড,এম রফিকুল হাসান এডিশনাল জিপি,

আইনজীবী নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আদালত অঙ্গনে বিচারপ্রার্থী মানুষের আইনি সেবা নিশ্চিত করতে বিদায়ী কোর্ট ইন্সপেক্টর সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছেন। আইনজীবী ও পুলিশের মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বিশেষভাবে স্মরণ করেন যে, দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে অত্যন্ত সুনামের সাথে কাজ করলেও চাকুরি জীবনের শেষ ৪টি বছর তিনি চাঁদপুর কোর্টে অত্যন্ত দক্ষতার সাথে কর্তব্য পালন করেছেন। বিশেষ করে গত ৫ই আগস্ট পরবর্তী দেশের জটিল ও সংকটময় পরিস্থিতিতে তিনি যেভাবে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণকে সম্পূর্ণ নিরাপদ রেখেছিলেন, তা অত্যন্ত সাহসিকতাপূর্ণ। তাঁর এই দূরদর্শী ভূমিকার জন্য চাঁদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর অধীনস্থ সহকর্মীরা। কনস্টেবল জসিম উদ্দিন

এবং কনস্টেবল তাহমিনা আক্তার তাঁদের বক্তব্যে বিদায়ী ইন্সপেক্টরকে একজন অভিভাবকতুল্য কর্মকর্তা হিসেবে অবিহিত করেন। তাঁর কর্মক্ষেত্রের মানবিক দিকগুলো তুলে ধরার সময় সভাস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কোর্ট ইন্সপেক্টর মো. শহিদউল্লাকে চাঁদপুর সদর কোর্টের কর্মরত পুলিশ সদস্য এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, চাঁদপুর সদর কোর্টে কর্মরত সর্বস্তরের পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আইনজীবী সহকারি বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর শহিদউল্লাকে অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংবর্ধনা

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com