1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি বড় পাকুড় গাছের বড় বড় দুটি ডাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়াই গাছ বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে ।

অভিযোগে আরও বলেন পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম স্থানীয় গাছের ব্যাপারির কাছে এই বিদ্যালয়ের গাছের ডাল গুলো ৭ হাজার টাকায় বিক্রি করে নিজে ৩ হাজার রেখেছেন এবং অন্য একজনের কাছে ৪ হাজার দিয়েছেন।

রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ঝড়ে পরে যাওয়া বড় পাকুর গাছের মোটা মোটা ডাল করাত দিয়ে কেটে খন্ড খন্ড অবস্থায় পরে রয়েছে । স্থানীয়রা বলেন ঝড়ে ভেঙে পরেছে মাস্টার বিক্রি করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, আমি গাছ বিক্রি করিনি গ্রামের অন্য লোকজন বিক্রি করেছেন আমি জানতে পেয়ে গাছের ডাল গুলো নিয়ে যেতে নিষেধ করি এবং শিক্ষা অফিসার ও ইউএনও কে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন বলেন আমি জানতাম না ইউএনও স্যারের মাধ্যমে বিষয়টি জানতে পারি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন