
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ শুনানিকালে তিনি এ দায় স্বীকার করেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ:জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলার শুনানি হয়। শুনানির শুরুতে ট্রাইব্যুনাল মামুনের কাছে জানতে চায়, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কি না। জবাবে মামুন বলেন, তিনি দোষ স্বীকার করছেন এবং অপরাধ সংঘটনের বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানাতে প্রস্তুত আছেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি “অ্যাপ্রুভার” হিসেবে কাজ করতে চান এবং সব তথ্য উদ্ঘাটনে সহায়তা করতে রাজি হয়েছেন।’
চট্টগ্রাম বোর্ডে বেড়েছে জিপিএ-৫,কমেছে পাসের হার
এ বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশের জন্য আগামী তারিখ নির্ধারণ করেছে।
Leave a Reply