1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি আর্জেন্টিনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও জয়ের লক্ষ্য থেকে এক ইঞ্চি সরতে নারাজ আলবিসেলেস্তে শিবির।
ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল করা লাউতারো মার্টিনেজ ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন। চোট কাটিয়ে ফিরলেও আগের ম্যাচে বিশ্রামে থাকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের নামও শুরুর তালিকায় থাকার সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, লিওনেল মেসি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচে তাকে দেখা যাবে না। ফলে আক্রমণভাগে আসবে স্বাভাবিক পরিবর্তন। লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজ জুটি বাঁধতে পারেন। তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো ও নিকোলাস পাজের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এবার শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার স্থলাভিষিক্ত হতে পারেন লিওনার্দো বালের্দি। এছাড়া নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে রাখার চিন্তা করছেন স্কালোনি।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি আর্জেন্টিনা

08 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন