1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

আরও একটি ‘দক্ষিণ এশীয় গৌরব’ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার পঠিত

চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে লাল-সবুজরা।আরও একটি গৌরব অর্জনে পথে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ মালদ্বীপ।

২০২২ সালে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীদের হাত ধরে প্রথম দক্ষিণ এশীয় নারী ফুটবল মুকুট জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালেও সেই সাফল্য ধরে রেখেছিলেন তারা। আসরের পরই কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় ফুটবল দলে ব্রাত্য হয়ে যান একঝাঁক সিনিয়র ফুটবলার।

যাদের মধ্যে অন্যতম সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও নিলুফার ইয়াসমিন নীলা। এই পাঁচ ফুটবলারই আছেন ফুটসাল দলে। ফুটবল দলে ব্রাত্য হয়ে যাওয়া সিনিয়রদের কল্যাণে আরেকটি সাফল্যের দুয়ারে বাংলাদেশ।

সাত জাতির আসরে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে হারালেই মিলবে শিরোপা। হার কিংবা ড্র-ও যথেষ্ট হতে পারে যদি নেপালের বিপক্ষে ভুটান জিততে ব্যর্থ হয়। বাংলাদেশ অবশ্য বিকল্প চিন্তা করছে না, কারণ ৫ ম্যাচের সবগুলো হেরে লিগ টেবিলের তলানিতে আছে মালদ্বীপ।

বাংলাদেশের শিরোপার পথটা চওড়া হয়েছে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের জয়ে। আরেক ম্যাচে ভুটানের কাছে ২-১ গোলের হারে ভারত শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। এখন বাংলাদেশকে টপকে শিরোপা জয়ের গাণিতিক সম্ভাবনা আছে কেবল ভুটানের। নেপালের বিপক্ষে দেশটির জয়ের বিপরীতে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেই মিলবে সেই সমীকরণ।

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। ৮, ১৬, ৩৪ ও ৪০ মিনিটে চার গোল করেছেন তিনি। নওশীন জাহান ও কৃষ্ণা রানী করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেছেন নিলুফার ইয়াসমিন নীলা।

হ্যাটট্রিকে শিরোপার পথ প্রশস্ত করা সাবিনা সর্বোচ্চ গোলের দৌড়েও এগিয়ে গেছেন। ১০ গোল নিয়ে বর্তমানে তিনি শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দুই ভারতীয়—দিতি ও খুশবুর চেয়ে ৪ গোল বেশি তার।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আরও একটি ‘দক্ষিণ এশীয় গৌরব’ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে

23 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন