1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপার দৌড়ে টপার ঋতুপর্ণা চাকমার দল রাজশাহী স্টারস

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ বার পঠিত

আজকের ম্যাচকে ঘিরে ফুটবল–পাড়ায় উত্তাপ এর কারণ, সমীকরণটা ছিল পরিষ্কার জয়ী দল বড় বাধা পেরিয়ে এগিয়ে যাবে শিরোপার দৌড়ে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা টপকে গেল ঋতুপর্ণা চাকমার রাজশাহী স্টারস।

ম্যাচের ৩৯ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় রাজশাহী। বক্সের ভেতর থেকে দারুণ এক প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন আলপি আক্তার। এই মহামূল্যবান গোলটিই পর্যন্ত জয় এনে দেয় রাজশাহীকে।
এ জয়ের পর শিরোপা লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে রাজশাহী। ১০ ম্যাচের লিগে ৭ ম্যাচের সব কটি জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এক ম্যাচ বেশি খেলে সমান ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনীর
অন্যদিকে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে মারিয়া মান্দা–শামসুন্নাহারদের দল ফরাশগঞ্জ। শক্তিশালী এ দলটির শিরোপা জয়ের সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ হয়ে গেল।
৭ ম্যাচের সব কটি জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী স্টারসশামসুল হক
লিগে রাজশাহীর হাতে এখনো তিনটি ম্যাচ বাকি। তাদের পরবর্তী প্রতিপক্ষ সিরাজ স্মৃতি সংসদ, সদ্যপুস্করিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে সেনাবাহিনীই একমাত্র বড় পরীক্ষা, বাকি দুটি ম্যাচ তুলনামূলক সহজ। অন্যদিকে ফরাশগঞ্জের বাকি থাকা ম্যাচগুলো বিকেএসপি, বাংলাদেশ পুলিশ এবং আনসার ও ভিডিপির বিপক্ষে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপার দৌড়ে টপার ঋতুপর্ণা চাকমার দল রাজশাহী স্টারস

24 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন