
খুলনা বিভাগের সরকার নিবন্ধিত অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এফ এসডি ও এর উদ্যোগে আজ যশোর সদরে শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে! যশোর সদরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ঘুরে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের হাতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইফতারের প্যাকেট তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন বিতরণের শুরুতে ফুড ব্যাংকের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন সমাজে যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই পবিত্র রমজান মাসে অসহায় সুবিধা বঞ্চিত পরিবারগুলির মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানো মিশনটির অর্থায়নে ছিলেন পথশিশু ফাউন্ডেশন এর সভাপতি রাকিব হোসেন বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, ফুড ব্যাংকের সভাপতি কাজী আরিফুল ইসলাম আরিফ স্বেচ্ছাসেবী মুন্না আহমেদ, জুয়েল, পপি, সুমন প্রমুখ
Leave a Reply