
ময়মনসিংহ জেলার ফুলপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাতিজার হামলায় চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
৭ মে (বৃহস্পতিবার) বিকেল ৩ টার দিকে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রানা মিয়া,তার ছোট ভাই মাওঃ রাজিব হোসেন এবং ভগ্নিপতি মিথুন মিয়ার সঙ্গে ভাতিজা মোঃ বোরহান উদ্দিন ও তার সহযোগীদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলছিল। আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী,পূর্বপরিকল্পিতভাবে বোরহান উদ্দিন ও তার সহযোগীরা মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে নিরস্ত্র তিনজনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় মাওঃ মোঃ রাজিব হোসেন গুরুতরভাবে আহত হন এবং তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একই ঘটনায় রানা মিয়া ও মিথুন মিয়াও গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার বেশ অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়।পরিস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফুলপুরের সার্কেল (এএসপি) ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ হোসেন।
Leave a Reply