
ময়মনসিংহে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ০২ জন পেশাদার চোর ও ছিনতাইকারী কে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ২১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
১৩ মে (বুধবার) মুক্তাগাছা থানা পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে চোর ও ছিনতাইকারীকে ধরতে সমর্থ হয়।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা পুলিশ এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরাই যাওয়া নগদ ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা উদ্ধার করেন।
বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ।
Leave a Reply