
তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগান নিয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, ইউপি সদস্য শাফলা আক্তার। আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ে সেবাদানকারী শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, পরিবার কল্যান পরিদর্শিকা ঝর্ণা আক্তার এবং সহকারী পরিবার কল্যাণ সহকারী সন্ধ্যা রানীকে পুরষ্কার দেওয়া হয়।
Leave a Reply