
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুলাই (সোমবার) উপজেলার হলরুমে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও প্রশাসকবৃন্দসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। সভায় অতিবৃষ্টি ও নদী ভাঙ্গন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম, মেডিকেল টীম গঠন, মোবাইল টিম, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপের ওষুধ, পশু খাদ্য প্রস্তুত রাখা সহ বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য যে, ইতিমধ্যে একটানা বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সিংহেশ্বর ও ছনধরা ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অনেক ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।অনেক বসতভিটার মাটি সরে গিয়ে ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।পানি বৃদ্ধির কারণে অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তবে আশার কথা,স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রয়োজনীয় সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রয়েছে।
Leave a Reply