
এবার রাজধানীর উত্তরা’য় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসের চাপা’য় দুই সাংবাদিক নিহত হয়েছেন।
১৬ জুরাই (বৃহস্পতিবার) ভোররাতে উত্তরা ৩নং সেক্টর ‘জসিমউদ্দীন বাসষ্ট্যান্ড’এলাকায় মারাত্মক এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছেন, ‘প্রাণের বাংলাদেশ পত্রিকা’র স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু ও ‘সংবাদ দিগন্তে’র স্টাফ রিপোর্টা’র সাকিবুল হাসান।
সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।
আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
জানা যায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা’র সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা।
পথে উত্তরা ৩নং সেক্টরে জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।
গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হা’সপাতালে নেওয়া হলে কর্তব্য’রত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
Leave a Reply