1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

কারো হাত কারো পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ; নাসীরুদ্দিন পাটওয়ারী

মুক্তাঙ্গঁন নিউজ ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পঠিত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের দিকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ অন্য নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সেই হামলা ঘটনার একটি ভিডিও চিত্রও যুক্ত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা ও চেনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।

এনসিপির এই নেতা লেখেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হামলাকারীরা আমাদের মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়েছে এবং গাড়িচালক থেকে শুরু করে মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।

তিনি আরও লেখেন, এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপরও আক্রমণ করা হয়েছে। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপর নির্মমভাবে আঘাত করা হয়েছে। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছেন।

স্ট্যাটাসে পাটোয়ারী আরও লেখেন, আমরা এই ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

কারো হাত কারো পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ; নাসীরুদ্দিন পাটওয়ারী

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন