
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম গাঙ্গিনাপাড় এলাকায় সরকারি জায়গা ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকার্স উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কতৃপক্ষ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক ও সরকারি জায়গা দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকান ও হকার্স উচ্ছেদ করা হয়। এ সময় বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
অভিযান শেষে প্রশাসক গাঙ্গিনাপাড় এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, দোকানের সামনে যেন কোনো হকার বসতে না দেওয়া হয়। একই সঙ্গে সড়ক ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
নগরীর যানজট নিরসন, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply