1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চাঁদপুরে নকল ও অনুমোদনহীন শিশু খাদ্যসহ নিম্নমানের খাবার বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

আলমগীর বাবু --চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে নকল ও অনুমোদনহীন শিশু খাদ্যসহ নিম্নমানের খাবার পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও স্বর্ণখোলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে হাসান এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য, নকল পণ্য এবং নিম্নমানের অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা। অভিযানের সময় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য ধ্বংস করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ ছাড়া অভিযানের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান আছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চাঁদপুরে নকল ও অনুমোদনহীন শিশু খাদ্যসহ নিম্নমানের খাবার বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন