
রাঙামাটিতে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে গতকাল বুধবার রাত থেকে একযোগে কেন্দ্রটির পাঁচটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে।
ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘পানির পর্যাপ্ততা থাকায় পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে মোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যাচ্ছে।’
তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে প্রতিটিতে উৎপাদিত হচ্ছে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকৌশলীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে হ্রদের পানির স্তর দ্রুত বাড়ছে। বুধবার রাত ৮টায় কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ৯৬ দশমিক ৪১ ফুট (মীন সি লেভেল)। অথচ নিয়ম অনুযায়ী এই সময় পানির স্তর থাকার কথা ছিল ৮৫ দশমিক ২৮ ফুট। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট (মীন সি লেভেল) পর্যন্ত।
বিজিবি বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে:মহাপরিচালক
প্রকৌশলীরা জানান, পানির এই বৃদ্ধি স্বাভাবিক। তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।
Leave a Reply