1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের পর জুনে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত-লিটনদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ এই দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি সোমবার (৫ মে) প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সফরের সূচি অনুযায়ী, ১৩ জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।
করিডর ইস্যুতে প্রায় সব রাজনৈতিক দল একাট্টা, বোঝাপড়ার পর সিদ্ধান্ত চায় সবাই
এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৫ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই পাল্লেকেলেতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং শেষ ম্যাচ ১৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন