1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

যুদ্ধবিরতির পরই আলোচনায় আইপিএল:মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগ!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে আইপিএলের ভবিষ্যৎ। হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, দ্রুতই টুর্নামেন্ট পুনরায় শুরুর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত সপ্তাহে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বাতিল হওয়ার পরই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই সময় জম্মু ও পাঠানকোটে এয়ার রেড অ্যালার্ট জারি হওয়ায় পার্শ্ববর্তী এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।

আইপিএল স্থগিত হওয়ার পর অধিকাংশ বিদেশি খেলোয়াড় নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে আগামী মঙ্গলবারের মধ্যে নিজ নিজ হোম ভেন্যুতে খেলোয়াড়দের উপস্থিত থাকতে বলেছে। পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক থাকলে সপ্তাহের শেষেই মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের বাকি অংশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পুনরায় শুরু হওয়া আইপিএলের চূড়ান্ত সূচি শিগগিরই প্রকাশিত হবে। তবে নিরাপত্তাজনিত কারণে ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, জয়পুর ও মুম্বাইয়ে আর ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। পরিবর্তে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও লখনউতে হতে পারে বাকি ম্যাচগুলো।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র:
গুজরাট টাইটানস – ১৬ পয়েন্ট (শীর্ষে)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬ পয়েন্ট (রান রেটে পিছিয়ে)
পাঞ্জাব কিংস – ১৫ পয়েন্ট
মুম্বাই ইন্ডিয়ান্স – ১৪ পয়েন্ট
দিল্লি ক্যাপিটালস – ১৩ পয়েন্ট
কলকাতা নাইট রাইডার্স – ১১ পয়েন্ট
লখনউ সুপার জায়ান্টস – ১০ পয়েন্ট
এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে এই সাত দল। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়েছে।

টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ ম্যাচ। বিসিসিআইয়ের নতুন সূচির দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

যুদ্ধবিরতির পরই আলোচনায় আইপিএল:মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগ!

12 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন