
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
কুমিল্লার নমশূদ্র পল্লির বাঁশ-বেত শিল্প অস্তিত্ব সংকটে
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৫ আগস্ট দিনটিকে জাতীয় দিবস হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দিনে জাতীয় কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ২৫ জুন জারি করা পৃথক দুটি পরিপত্রে, ৮ আগস্ট–কে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকেই দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।
তবে ৫ আগস্ট দিনটিতে সরকারের পতন ঘটলেও তাৎক্ষণিকভাবে কোনো দিবস ঘোষিত না হওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে পূর্বের পরিপত্র দুটি বাতিল করে।
ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ:ঘটনায় জড়িত এক নারীসহ আটক ২
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান।
Leave a Reply