1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

উন্নত পল্লী-সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে
নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী, আলোচনা সভা, গ্রামীণ সমিতিকে ঋণ প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা , সাংবাদিক সুধিজন প্রমূখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তুলে ধরেন। তিনি পল্লী উন্নয়ন একাডেমি, বিআরডিবি এবং গ্রাম সমিতিগুলোর গৌরবোজ্বল সাফল্য তুলে ধরেন। এসময় বাদতিলনা অকৃষি সমবায় সমিতির সভানেত্রী আনজুমান আরা নিজেদের গ্রামে সমিতির সদস্যদের সাফল্য তুলে ধরেন।

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরষ্কার প্রদান করা হয়। গ্রাম সমিতির সাফল্য এবং সমিতি পরিচালনায় সহযোগিতার জন্য উপজেলার ১০টি সমিতি এবং ৩জন সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও ১০টি গ্রাম সমিতির ১০১জন সদস্যকে ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয়েছে।

এর আগে সকালে পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্লোগান ও প্লেকার্ড নিয়ে গ্রাম সমিতির সদস্যরা র‍্যালিতে

অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

06 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com