1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

আজ ২৯ জুন (সোমবার) ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

সভাপতি বলেন, “শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে”।

তিনি আরো বলেন,” শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে”।

আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

29 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com