1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

প্রকল্প পরিচালকের নিয়োগে তদবির চলবে না:কৃষি উপদেষ্টা

সুমি আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

প্রকল্প পরিচালক নিয়োগে মেধা ও যোগ্যতাই হবে একমাত্র বিবেচ্য বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত দুদকের
তিনি বলেন, “প্রকল্প পরিচালক হতে গিয়ে কেউ তদবির করলে তা অযোগ্যতা হিসেবে গণ্য হবে।”

বুধবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

উপদেষ্টা আরও বলেন, টপ সয়েল রক্ষা, সারের ব্যবহার হ্রাস, কৃষিজমিতে স্থাপনা নির্মাণ রোধ এবং প্রকল্পে দুর্নীতি না করার বিষয়ে প্রকল্প পরিচালকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ভালো ও চাল আমদানি সত্ত্বেও বাজারে চালের দাম বেশি। সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “পুরোপুরি দুর্নীতি বন্ধ না হলেও সরকার কাউকে ছাড় দেবে না।”
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
কৃষিভিত্তিক প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা জানান, সম্প্রতি শেষ হওয়া প্রকল্পগুলো কৃষকের উপকারে আসছে কি না, তা মূল্যায়ন চলছে। পাশাপাশি, বৃষ্টির পানি সংরক্ষণ, খাল খনন, পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো স্টোরেজ, মৌসুমি সবজির জন্য মিনি কোল্ড স্টোরেজ এবং বীজ আলুর জন্য পৃথক কোল্ড স্টোরেজ নির্মাণের কাজও এগিয়ে চলছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

প্রকল্প পরিচালকের নিয়োগে তদবির চলবে না:কৃষি উপদেষ্টা

02 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com