
নতুন চুক্তিতে আসা ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেড্রোর জোড়া গোলে ফ্লামিনেন্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশ
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমবার চেলসির মূল একাদশে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন পেড্রো। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান।
গত সপ্তাহেই ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় চেলসি। মৌসুম শেষে ছুটি সংক্ষিপ্ত করে দ্রুতই নতুন ক্লাবে যোগ দেন পেড্রো। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে চেলসির হয়ে অভিষেক হয় তার। নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত লিয়াম ডিলাপের পরিবর্তে সেমিফাইনালে মূল একাদশে জায়গা পান তিনি।
পেশাদার ক্যারিয়ারের শুরুটা ফ্লামিনেন্সেই হয়েছিল পেড্রোর। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও তিনি কোন উদযাপন করেননি। ফ্লামিনেন্সের হয়ে ৩৬টি ম্যাচ খেলার পর ২০২০ সালে ওয়াটফোর্ডের হয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি।
এই হারের ফলে ২০২৩ কোপা লিবার্তাদোরেস জয়ী ফ্লামিনেন্সের ক্লাব বিশ্বকাপে স্বপ্নের যাত্রার ইতি ঘটে। গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শেষ ষোলোয় ইন্টার মিলান এবং কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে তারা।
প্রথমবারের মতো ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। দক্ষিণ আমেরিকার শেষ দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্লামিনেন্স। টানা দুই ম্যাচে ব্রাজিলিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংলিশ ক্লাব চেলসি।
এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি ইউরোপের কোনো সুপারপাওয়ারের হাতেই গেছে। এবারের আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না। কারণ, ফাইনালের অন্য দলটি হবে শেষ পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের একটি—রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজি।
গুয়াতেমালায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে ভূমিধস, নিহত ২
চেলসি কোচ এনজো মারসেকা বলেন,“এটা সত্যিই অসাধারণ এক অর্জন। আমাদের মৌসুমটা দুর্দান্ত কেটেছে—লিগে শীর্ষ চারে ছিলাম, কনফারেন্স লিগ জিতেছি, আর এখন ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছি। আমরা খুবই খুশি। শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলেই এই মৌসুমকে শতভাগ সফল বলা যাবে। আশা করছি, আমরাই শিরোপা জিতব।”
Leave a Reply