
নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মীও ধরা
https://cutt.ly/PrZ2925R
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মাত্র একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
https://cutt.ly/PrZ2925R
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি জব্দ করে।
https://cutt.ly/PrZ2925R
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তারা রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ডিবি।
https://cutt.ly/PrZ2925R
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
https://cutt.ly/PrZ2925R
এছাড়া গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। তাদের নাম মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।
Leave a Reply