1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সাত ঘন্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় আটতলা বিল্ডিং এর কারখানার পুরোটাই আগুনে জ্বলছে। একটু পর পরই হচ্ছে বিস্ফোরণ।সেই সাথে চারপাশের ভবনে আগুন ছড়িয়ে যাবার আসঙ্কা।ফায়ার সার্ভিসের সাত ঘণ্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আগুনের তাপের তীব্রতায় ফায়ার সার্ভিসের সদস্যরা কাছাকাছি যেতে পারছেন না। দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রচন্ড তাপের কারণে এখনো ভবনের আশেপাশের ১০০ মিটারের ভিতরে প্রবেশ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। কারখানার গুদামটিও ভবনেরই সাততলায় অবস্থিত, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সূত্রপাতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে। ভবনটি থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনেও পানি ছিটিয়ে আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা আশেপাশের ভবনের থেকে জনসাধারণকে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার কাজের সহযোগিতার জন্য দুই প্লাটুন বিজিবি ও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ বলেন, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার নির্বাহী পরিচালক আবদুস সুবহান বলেন, আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।যাতে পাশের কারখানাগুলতে আগুন দ্রুত ছড়িয়ে পরতে না পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না। এ কারণে আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করার কাজ করছেন তারা। ভেতরে দাহ্য পদার্থ থাকাতে এতোটা বেগ পোহাতে হচ্ছে আগুন নেভাতে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সূত্রপাতের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

জানা গেছে, তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে। ভবনটি থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের ভবনের পাশ থেকে জনসাধারণকে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে ভেরা যাচ্ছে না।তবে আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছেন তারা। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাত ঘন্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি

16 October 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন