1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ব্যতিক্রমী মতবিনিময় সভায় প্রশংসায় ভাসলেন নবাগত ইউএনও মনিষা রানী কর্মকার

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত
oppo_0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবাগত ইউএনও মনিষা রানী কর্মকার যোগদানের মাত্র তিন দিনের মাথায় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করেন। আয়োজনের ধরন ও সকলের সঙ্গে উন্মুক্ত আলোচনায় তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. দবির উদ্দিন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। তিনি বলেন, ‘আমি শিবালয়ে যোগদানের পর থেকে প্রায় তিন মাসে এখানকার মানুষের মনমানসিকতা কাছ থেকে দেখেছি। মানুষ খুবই আন্তরিক ও উদার। নবাগত ইউএনও মহোদয়ের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী সভার ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন শিবালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ‘অনেক মতবিনিময় সভায় অংশ নিলেও আজকের আয়োজন সত্যিই ব্যতিক্রম। ডেকোরেশন থেকে শুরু করে পুরো পরিবেশটিই ছিল মননশীল। ইউএনও স্যার সকল শ্রেণির মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমার বিশ্বাস, তাঁর নেতৃত্বে শিবালয় উপজেলা একটি মডেল উপজেলায় পরিণত হবে।’

বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নবাগত ইউএনওর দ্রুত সময়ের মধ্যে এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, ‘এই উপজেলায় যোগদানের তিন দিনের মাথায় আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম—এটা আমার জন্য সৌভাগ্যের। আপনাদের সহযোগিতা নিয়ে শিবালয় উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডা. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাসিরুদ্দিন, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মো. হাতেম আলী, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আমান উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার, শিবালয় প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com