1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ভারতের ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে ;বাংলাদেশের সহকারী হাইকমিশনার

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিক্ষোভের সময় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও একই সেবা দেওয়া বন্ধ করার তথ্য জানা যায়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে এ-সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা।

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে, গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এদিকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগরতলার সহকারী হাইকমিশন বন্ধের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা প্রেসনোট দেয়নি মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও উদ্ভুত পরিস্থিতির পর বাংলাদেশের হাইকমিশন, উপ-দূতাবাস ও ভিসা সেন্টারগুলোয় নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।

এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে একজনকে ‘ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ’ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ভারতের ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে ;বাংলাদেশের সহকারী হাইকমিশনার

22 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com