1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ঘাসিটুলায় এখনো টিকে আছে ঐতিহ্যবাহী বেত-বুনন শিল্প

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৮ বার পঠিত

সিলেটের ঘাসিটুলা এলাকায় এখনো টিকে আছে ঐতিহ্যবাহী বেত-বুননশিল্প। প্রাচীনকাল থেকে বেতের আসবাবের কদর থাকলেও সময়ের পরিক্রমায় এই শিল্প কাঙ্ক্ষিত গতি পায়নি। তবে সাম্প্রতিক সময়ে অনলাইন বিপণনে এ ধরনের পণ্যের চাহিদা বাড়ায় নতুন করে সম্ভাবনা দেখছেন কারিগরেরা। নকশার বৈচিত্র্য, আকর্ষণীয় গড়ন, আরামদায়ক ও দীর্ঘস্থায়ী হওয়ায় শৌখিন মানুষের কাছে বেতের আসবাবের কদর আলাদা। ঘাসিটুলার দোকানগুলোর পাশাপাশি অনেক বাড়ির নারীরাও যুক্ত এই শিল্পের সঙ্গে। তাঁদের তৈরি পণ্যও বিক্রি হয় স্থানীয় বাজারে। কারিগরদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও আর্থিক সহায়তা পেলে এই ঐতিহ্যবাহী শিল্প ঘিরে বড় সম্ভাবনার বাজার তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঘাসিটুলায় এখনো টিকে আছে ঐতিহ্যবাহী বেত-বুনন শিল্প

13 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন