তারাকান্দায় এ বছরের প্রথম বৃষ্টি যেন এক অন্যরকম অনুভূতি! শহর জুড়ে বৃষ্টির ঝমঝম শব্দ, ভেজা মাটির সোদা গন্ধ, আর ঠান্ডা বাতাস—এ যেন এক নতুন জীবনের স্পর্শ।
গ্রামের শিশুরা বৃষ্টিতে ভেজা রাস্তায় হাঁটার এক আলাদা আনন্দ উপভোগ করছে যা দেখে মন ভরে যায়। বৃষ্টির দিনে মায়ের হাতের চা আর পাকোড়ার কথা হৃদয় ক্যানভাসে ভেসে উঠে।
কোন এক বৃষ্টিস্নাত বিকেলে বারান্দায় মনকে রোমান্টিক করে তোলে ছিল প্রিয়শীর হাস্যজ্বল মুখ। আহা! বৃষ্টিতে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হয়নি কতো দিন এ যান্ত্রিক জীবনে।
যদিও প্রকৃতি বৃষ্টিতে ভিজে সতেজতা আর চারদিকে সবুজের সমারোহ এনে দিয়েছে কিন্তু আলু চাষী সহ আরো কিছু শাক সব্জির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে সেটাও দুঃখবোধ জাগায়।
Leave a Reply