
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার “রক্তদান ছাত্র সমাজ” [R.D.C.S] এর উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে ১১ টি পন্যের একটি প্যাকেজ বিতরন করা হয়। সংগঠনটি স্বেচ্ছাসেবী মানবিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন হাসপাতালের রোগীদের জন্য জরুরী ভিত্তিতে রক্ত দান ও সরবরাহ করে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।
প্রতিবছরই ঈদ উপলক্ষ্যে
এ উপহারসামগ্রী বিতরণ করে থাকেন। সংগঠনটির সদস্যদের নিজস্ব আর্থিক সহয়তায়। হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে দীর্ঘদিন যাবত ঈদ উপহার বিতরণ করে আসছে সংগঠনের সদস্যরা। ইহার পরিমাণ সীমিত হলেও এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বতর্মান সময়ে ছাত্র সমাজ যখন কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ অন্যান্য নানান অপরাধের সাথে জড়িত ঠিক সেই সময় তাদের মানব সেবায় এগিয়ে আসার গল্পটি অবশ্যই দৃষ্টান্ত।
১৮ মার্চ (বুধবার) রাতে ২০টি পরিবারের মাঝে তাদের ঈদের প্যাকেজ পৌঁছে দেওয়া হয়।
ইতিমধ্যে আরো ১০ টি পরিবারকে সহায়তা দেওয়া কথা চলছে।
সংগঠনের সভাপতি রবিন সরকার বলেন, “আমাদের সংগঠন থেকে এখন পর্যন্ত মোট ৩০টি পরিবারের মাঝে প্যাকেজ বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ, যদি বন্ধুরা আরো আর্থিক সহয়তা করেন তবে শেষ রমজান পর্যন্ত ‘ ঈদ উপহার সামগ্রী বিতরণ’ কর্মসূচি চলমান থাকবে”। এছাড়া বাইরের কোন সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠান, গ্রুপ সহযোগিতা করলে তা সাদরে গ্রহণ করা হব।”
যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের জন্য যোগাযোগ-০১৯৮৪১৪৬৪৩৬ (বিকাশ) নাম্বার।
প্যাকেজে যে সমস্ত পন্য সামগ্রী প্রদান করা হয়েছে তার তালিকা নিম্নরূপ চাল,সয়াবিনতৈল,চিনি, ডাল, সেমাই, নুডলস, পেয়াজ, আলু, সাবান ও বাচ্চাদের জন্য গুড়ো দুধ এবং পটেটো চিপস।
সংগঠনটি সকলের কাছে দোয়া চেয়েছে যাতে রক্ত দানের পাশাপাশি ভবিষ্যতে মানবিক সাহায্য করে যেতে পারে।
Leave a Reply