
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ দক্ষিন ও উত্তর যৌথ অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল ৪ মে রাতে আকুয়া ওয়ারলেস দক্ষিন পাড়া এলাকা থেকে আতাউর রহমানের ছেলে ইয়াসিনুর রহমান (২২), মৃত মফিজুলের ছেলে রাহাদুল (৩০), মৃত রফিকুল ইসলামের ছেলে নকলা থানার গৌড়দার এলাকার শ্যামল (২৭), আবুল বাশারের ছেলে শেরপুর জেলার নকলা থানার রাণী সিংহ দরপট গ্রামের নেওয়াজ আলী (২৬) কে গ্রেফতার করা হয়েছে। এসব মাদকের বর্তমান মূল আনুমানিক একলাখ পঁচানব্বই হাজার টাকা। (১৯৫০০০|=) গ্রেফতারকৃতদের মাদক আইনে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
এই বিষয়ে জেলা দক্ষিন ও উত্তর ডিবি পুলিশ মাহাবুবুল হক এবং সাজ্জাদ রোমন জানান জেলা পুলিশ সুপার কামরুল হাসানের দিকনির্দেশনায় মাদকের বিশেষ অভিযান চলমান থাকবে।
Leave a Reply