1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মুক্তাগাছায় অনলাইন জুয়ার টাকার বিরোধে শিশুকে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমিনপুর গ্রামে অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আন্দালিফ রহমান রাফি (১০) নামে এক মাদরাসাশিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সে নিখোঁজ হয় এবং আজ শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফি জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার খোকন মিয়ার সঙ্গে রাফির বাবার অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় খোকন মিয়া ‘পাখির বাসা দেখানোর’ কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই রাফি নিখোঁজ ছিল।
আজ শনিবার দুপুরে খোকনের বাড়িতে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এলাকাবাসী খোঁজ শুরু করে। একপর্যায়ে বাড়ির পায়খানার ট্যাংকির ভেতর বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ বা পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশ গুমের উদ্দেশ্যে ট্যাংকিতে লুকানো হয়। এ ঘটনায় খোকন মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মুক্তাগাছায় অনলাইন জুয়ার টাকার বিরোধে শিশুকে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

09 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com