
ময়মনসিংহ নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।
আজ শনিবার (১৮ জুলাই), দুপুর ১২.০০ টায়, অনুষ্ঠিত এই পরিদর্শনকালে পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় পার্ককে আরও আকর্ষণীয়, নিরাপদ ও পরিবার এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে তারা বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানসম্মত বিনোদন পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাননীয় সাংসদ সদস্যও এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply