1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির জাগরণী পথ সভা অনুষ্ঠিত

মুক্তাঙ্গঁন নিউজ ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র জাগরণী পথসভা অনুষ্ঠিত হয়েছে। দেশ পুনর্গঠন, গণতান্ত্রিক চর্চা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান নিয়ে আয়োজিত এই পথসভা অনুষ্ঠিত হয়।

আজ ২৬ জুলাই (রবিবার) বিকেল ৩ টায় তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন তারাকান্দা-ধোবাউড়া রোডের পশুহাসপাতালের সামনে উপজেলা এনসিপি’র উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ আরো অনেকেই।

বক্তারা আলোচনায় বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি আর চলবে না। প্রতিটি উপজেলায় মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পুনর্গঠন করতে হবে।”

ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম কে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্যে শারজিস আলম বলেন, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থী দিয়ে মানুষের পাশে থাকতে চায়। যাদের বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নেই, তারাই দলের হয়ে কাজ করার সুযোগ পাবে।

এনসিপি নেতারা আশ্বাস দেন, জনগণের এসব দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে এবং “জুলাই জাগরণ” কর্মসূচির মাধ্যমে প্রতিটি ঘরে গণতান্ত্রিক চর্চার বার্তা পৌঁছে দেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির জাগরণী পথ সভা অনুষ্ঠিত

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন