1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উদ্ধার করেছে পুলিশ

মুক্তাঙ্গঁন নিউজ ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ব্যাংকে অবরুদ্ধ দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সারজিস-নাসীরুদ্দীনসহ কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার স্বার্থে প্রথমে শহরের সোনালী ব্যাংকের একটি ভবনে আশ্রয় দেওয়া হয়। পরে পুলিশের নিরাপত্তায় তাদের হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় ছাত্রদলের সংঘর্ষ হয়। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়।

এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউজে যাচ্ছিলেন। এসময় থানার মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা করেন।

তবে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে। অন্য কেউ এর দায়ভার নেবে না।

তিনি আরও বলেন, ‌‘আজ অপ্রীতিকর একটি ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে।’

তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এনপিপির বেশ ক’জন কেন্দ্রীয় নেতাকে দেশীয় অস্র দিয়ে পিটিয়ে আহত করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাসীদের গ্রফতারের জন্য অবরোধ চলছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

হবিগঞ্জে এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের উদ্ধার করেছে পুলিশ

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন