
সিলেটে গান শেষে বাড়ি ফেরার পথে চিরবিদায় নিলেন বাউল শিল্পী পেহেলি ভৈরবী। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেলো তার প্রাণ।
জানা গেছে, স্লিপার বাসে যাত্রা করছিলেন এবং বাসের সামনের স্লিপার সিটে ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন তার প্রিয় বাবা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বাসের ভেতরেই ঘটনাস্থলে প্রাণ হারান পেহেলি ভৈরবী।
অন্যদিকে, তার বাবা গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যে শিল্পী কিছুক্ষণ আগেও মানুষের মন জয় করে গান শুনিয়েছিলেন, সেই কণ্ঠ আজ চিরতরে স্তব্ধ। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন এবং অসংখ্য ভক্তের হৃদয়ে।
Leave a Reply