
ঢাকার সাভারে ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক কর্মীসভা করেছে হেযবুত তওহীদ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মীসভায় সংগঠনটির শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা শাখার আমির সোহেল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামের শিক্ষা, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
অনুষ্ঠানে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম ইসলামের আদর্শ মানুষের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দৈনিক দেশেরপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সভায় হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা জেলা সভাপতি সুমন শেখ, আশুলিয়া থানা সভাপতি আব্দুল খালেকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক সভায় অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply