
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ভোলায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান রাখায় বেসরকারি সংস্থা পর্যায়ে ‘মৎস্য পদক-২০২৬’ (সম্মাননা স্মারক) অর্জন করেছে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)। রবিবার (১৬ আগস্ট, ২০২৬) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ভোলা ডা. শামীম রহমান। এফডিএ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।
জেলা মৎস্য অধিদপ্তর জানায়, ভোলা উপকূলীয় অঞ্চলে টেকসই মৎস্য চাষ বিস্তার, খামারিদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং প্রান্তিক মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে এফডিএ দীর্ঘ দিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে। মৎস্য খাতের এই সামগ্রিক অগ্রযাত্রায় বেসরকারি সংস্থাটির দায়িত্বশীল ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হলো। মৎস্য খাতের এফডিএ-এর ভূমিকার বিষয়ে জানতে চাইলে, এফডিএ-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো সাইদুর রহমান জানান এফডিএ, দেশি মাছের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করার লক্ষ্যে পিকেএসএফ এর সহযোগিতায় আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে প্রযুক্তি নির্ভর মৎস্য অভয়াশ্রম স্থাপনের পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধির বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে এফডিএ-এর নির্বাহী পরিচালক মো: কামাল উদ্দিন জানান, এই সম্মাননা তাদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।
Leave a Reply