1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ক্যাশলেস ব্যাংকিং সেবা দিতে নজিপুরে পূবালী ব্যাংকের মতবিনিময়

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ‘ক্যাশলেস ব্যাংকিং চালুর লক্ষ্যে নজিপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি’র নজিপুর উপ-শাখার আয়োজনে ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র নজিপুর উপ-শাখার শাখা ব্যবস্থাপক মো. ফাহিম বিন তৈয়ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র বগুড়া অঞ্চলের এডিসি ও জোনাল ইনচার্জ মো. দুলাল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির তালুকদার, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. দুলাল বারী ‘ক্যাশলেস নজিপুর’ গড়ার উদ্যোগের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো হলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে পূবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ক্যাশলেস ব্যাংকিং সেবা দিতে নজিপুরে পূবালী ব্যাংকের মতবিনিময়

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন