
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
কলাবাগান থানার এসআই আতিকুর রহমান বলেন, “ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান”।
প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে ধীরেন্দ্র কুমারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply