
চরফ্যাশনে বৈরী আবহাওয়ার মধ্যে গভীর সাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জানা যায় ডুবে যাওয়া ট্রলারের ১৬জনের মধ্যে ১৫জনকে উদ্ধার করা গেলেও ট্রলারে থাকা বোট মিস্ত্রি মো. নিরব মিয়া (৩৫) নিখোঁজ রয়েছেন। তিনি ওই ট্রলারের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। রবিবার ২৩আগস্ট বিকেলে কলাপাড়ার মহিপুর ঘাট থেকে ৩০কিলোমিটার দূরে সাগরের গভীরে বৈরি আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও মিস্ত্রি মো. নিরব মিয়ার সন্ধান পাওয়া যায়নি। চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের বাসিন্দা নিখোঁজ নিরব মিয়া। দুর্ঘটনার পর থেকে তার স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ নিরব মিয়ার সন্ধানে স্থানীয়ভাবে খোঁজ চলছে বলে জানান চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
Leave a Reply