1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পঠিত

ডিএমএফ শিক্ষার্থী ও পেশাজীবীদের দীর্ঘদিনের চলমান সংকট নিরসনে যৌক্তিক দুই দফা দাবি তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর কাছে স্মারকলিপি দিয়েছেন নওগাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), পত্নীতলার শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) নওগাঁ ও জয়পুরহাট সদর হাসপাতাল এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। জয়পুরহাট সদর হাসপাতাল পরিদর্শনকালে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রথম দাবিতে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, এটিকে ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বোর্ডে’ রূপান্তরের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দীর্ঘদিন ধরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকা ৯টি সরকারি ম্যাটসে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

দ্বিতীয় দাবিতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা সংশ্লিষ্ট পদগুলোতে দ্রুত নিয়োগ প্রদান, প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃজন এবং ডিএমএফ ডিগ্রিধারীদের দীর্ঘদিনের কর্মসংস্থান ও পেশাগত সংকট নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটসের শিক্ষার্থী ও ডিএমএফ ডিগ্রিধারীরা শিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত নানা সংকটের মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্মারকলিপি গ্রহণকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা এবং ম্যাটসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন